পাঠাওয়ে মিলছে সিএনজি অটোরিকশা
আগামী ২৭ নভেম্বর পর্যন্ত মিলবে ‘ক্যাশব্যাক’ সুবিধা।
অ্যাপভিত্তিক রাইডশেয়ার কোম্পানি পাঠাওয়ের সেবায় বাইক, কারের সঙ্গে যোগ হলো সিএনজিচালিত অটোরিকশা।
নতুন এ সেবায় ‘ক্যাশব্যাক অফার’ চলছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, পাঠাও পে দিয়ে প্রথম তিনটি সিএনজি রাইডের পেমেন্ট করলেই ব্যবহারকারী পাবেন ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। প্রতি রাইডে ১০০ টাকা করে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে।
বুধবার থেকে শুরু হওয়া এ অফার ২৭ নভেম্বর পর্যন্ত চলবে বলে পাঠাও জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাঠাও অ্যাপে আগের মতোই সহজে সিএনজি রিকোয়েস্ট করা যাবে। রাইড অপশন থেকে ‘CNG’ সিলেক্ট করে গন্তব্য এ সেবা উপভোগ করা যাবে।
