টাইমস হায়ার র্যাংকিংয়ে বিইউবিটি
“এই স্বীকৃতি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল,” বলেন উপাচার্য।
চলতি বছর টাইমস হায়ার এডুকেশনের সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র্যাংকিংয়ে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)।
সেইসঙ্গে সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪তম এবং গ্লোবাল র্যাংকিংয়ে ১০০১ থেকে ১৫০০ অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বুধবার বিইউবিটি কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসডিজি-৭ (আফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি) ও এসডিজি-১ (নো পোভার্টি) ক্যাটাগরিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিইউবিটি চতুর্থ হয়েছে। এসডিজি-৮ (ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ) ও এসডিজি-১৭ (পার্টনারশিপস ফর দ্য গোলস) ক্যাটাগরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ হয়েছে প্রতিষ্ঠানটি।
বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী বলেন, “এই স্বীকৃতি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকার সুদৃঢ় রেখে ভবিষ্যতেও উৎকর্ষের এই ধারাবাহিকতা অব্যাহত রাখব।”
