বাংলাদেশকে ২০ লাখ ডোজ কোভিড টিকা দেবে ফ্রান্স
বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেবে ফ্রান্স সরকার।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, মঙ্গলবার প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেক্সের বৈঠকের পর উপহারের বিষয়টি জানানো হয়।
তবে ফ্রান্সের এই উপহারে বাংলাদেশ কোন কোম্পানির তৈরি করোনাভাইরাসের টিকা পাবে, তা জানাননি পররাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার প্যারিসের এলিজে প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হনবাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কাসতেক্সের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। দুই পক্ষের মধ্যে এদিন প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সম্মতিপত্রও স্বাক্ষরিত হয়।
ফরাসি প্রেসিডেন্টের দপ্তর থেকে আসা এক যৌথ বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রীশেখ হাসিনার বৈঠকে দুই পক্ষই দুই দেশই বিদ্যমান অশীদারিত্বকে প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে আরও সম্প্রসারিতকরার আগ্রহ প্রকাশ করে
