২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ উইজার্ডসে বিজয়ী ম্যাপেল লিফ

বিজয়ী দল পেয়েছে ৩০ হাজার টাকার অর্থ পুরস্কার। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2023, 09:19 PM

Updated : 06 Feb 2023, 09:19 PM

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাবে অনুষ্ঠিত বিজ উইজার্ডস প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।

ইউল্যাব বিজনেস ক্লাবের আয়োজনে গত ৩ ও ৪ ফেব্রুয়ারি মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে প্রতিযোগিতাটি আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউল্যাব জানিয়েছে, দুই দিনব্যাপী ম্যানেজমেন্ট ফেস্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিভাগ যেমন- ব্যবস্থাপনা, বিপণন, উদ্যোক্তা এবং অর্থায়নে জড়িত প্রতিযোগিতামূলক কার্যক্রমে অংশ নেয়। বিজয়ী দল পেয়েছে ৩০ হাজার টাকার অর্থ পুরস্কার। 

ইউল্যাব বিজনেস ক্লাবের সভাপতি ইশতিয়াক আনোয়ার বলেন, “এই প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের জন্য সেরা একটি ইভেন্ট উপহার দেওয়ার উদ্দেশ্যেই এতদিন ধরে পরিশ্রম করে যাচ্ছিল আমাদের বিজ উইজার্ডসের আয়োজক কমিটি।”

বিজ উইজার্ডসের সমাপনী অনুষ্ঠানে ছিলেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর ইমরান রহমান, আরএমআইটি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার অধ্যাপক শামস রহমান ও জয়তুন বিজনেস সল্যুশনসের চেয়ারপারসন আরফান আলী।