২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউজিসির খণ্ডকালীন সদস্য হলেন ডা. ইসমাইল

আগামী ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 07:48 PM

Updated : 22 Oct 2023, 07:48 PM

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য ডা. ইসমাইল খান৷ আগামী ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

ইউজিসির সচিব ফেরদৌস জামান স্বাক্ষরিত গত সোমবারের প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকেসহ আরও দু'জনকে খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। অন্য দু'জন হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. ইসমাইল দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৭ সালের ১০ এপ্রিল প্রথম উপাচার্য হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন। তিনি ১৯৮৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন।

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)