০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফুটব্রিজের ভিত্তি স্থাপন

এই ফুটব্রিজ আফতাবনগরের সঙ্গে হাতিরঝিলের মেরুল বাড্ডা প্রান্তের সংযোগ স্থাপন করবে।

ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফুটব্রিজের ভিত্তি স্থাপন

আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফুটব্রিজের ভিত্তি স্থাপন করেন মেয়র আতিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 03:17 PM

Updated : 17 Jun 2023, 03:17 PM

ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফুটব্রিজের ভিত্তি স্থাপন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

এই ফুটব্রিজটি আফতাবনগরের সঙ্গে হাতিরঝিলের মেরুল বাড্ডা প্রান্তের সংযোগ স্থাপন করবে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার ফুটব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু হবে দেশের সবচেয়ে সুন্দর পদচারি সেতু। ছয় মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান, উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।