২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

জাপানের পরিচালক নাগিসা ওশিমার ‘রহমান, দ্য ফাদার অব বেঙ্গল’ তথ্যচিত্রটি দেখানো হয়।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান শুক্রবার  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2023, 09:38 PM

Updated : 18 Mar 2023, 09:38 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

শুক্রবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান।

এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাপানের পরিচালক নাগিসা ওশিমার নির্মিত ‘রহমান, দ্য ফাদার অব বেঙ্গল’ তথ্যচিত্রটি দেখানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে উপ উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন ও ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান মতিন রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।