রমনার ফটকে ‘ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা’
ঢাকার রমনা পার্কে প্রতিদিন ভোরে পা পড়ে নানা বয়সি মানুষের। হাঁটাহাটি ও শরীরচর্চার পাশাপাশি তাদের কেউ কেউ রক্তের শর্করা (ব্লাড সুগার) কিংবা রক্তচাপ মাপার মত ছোটখোটো স্বাস্থ্যপরীক্ষাও সেরে নেন। পার্কের ফটকের বাইরে ফুটপাতে ছোট চেয়ার-টেবিল বসিয়ে দেওয়া হয় এ ‘ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা’।
