১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’

২৪টি বিশ্ববিদ্যালয় এবং বিশটি আইটি কোম্পানির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন এ উৎসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2024, 08:57 PM

Updated : 24 Apr 2024, 08:57 PM

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ দুই দিনব্যাপী 'সিএসই ফেস্ট' এর আয়োজন করেছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার এ উৎসবে ২৪টি বিশ্ববিদ্যালয় এবং বিশটি আইটি কোম্পানির প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

উৎসবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, “বাংলাদেশের অর্জন আরও বেশি হত যদি মেধাবীরা বিদেশমুখী না হয়ে তাদের মেধা দেশের কাজে লাগাত। তাই শিক্ষার্থীদের দেশে থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে।”

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিনশিক্ষার্থীদের বলেন, “তোমাদের অর্জনে এই দেশ, সমাজ, বাবা-মার অবদানের কথা চিন্তা করে নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলবে।”

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান, সিএসই বিভাগের চেয়ারপার্সন ও সহযোগী অধ্যাপক মাহিন ইসলামও অনুষ্ঠানে বক্তব্য দেন।

এবারের আয়োজনে প্রোগ্রামিং প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, রোবো সকার, লাইন ফলোয়ার প্রতিযোগিতা, প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা, চাকরি মেলা, আইটি অলিম্পিয়াড, প্রযুক্তির বিভিন্ন বিষয়ে ৫টি সেমিনার হবে।