২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মাকসুদুর রহমান পেয়েছেন এই দায়িত্ব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর

অধ্যাপক মো. মাকসুদুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 08:15 PM

Updated : 05 Apr 2023, 08:15 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক অধ্যাপক মো. মাকসুদুর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩- এর অধ্যাদেশ অনুযায়ী তাকে নিয়োগ দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের পাঠানো চিঠিতে এই অধ্যাপককে বলা হয়েছে, “উপাচার্য আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করেছেন। এ নিয়োগ অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর স্থলে কার্যকর হবে। এ জন্য আপনি বিধি মোতাবেক ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোন সময়ে এ নিয়োগ বাতিল করা যাবে।”

এদিকে চিঠি পাওয়ার কথা জানিয়ে অধ্যাপক মাকসুদুর বলেছেন, বৃহস্পতিবার থেকেই তিনি কাজ শুরু করবেন।

এর আগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী ২০১৭ সালের ১৯ অক্টোবর থেকে এই দায়িত্ব পালন করেছেন।

গত ডিসেম্বরে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের প্যানেল থেকে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন মাকসুদুর।