১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

অধ্যাপক নাজমুস সাদাত বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখরের স্থলাভিষিক্ত হবেন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
অধ্যাপক মো. নাজমুস সাদাত

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 08:36 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মো. নাজমুস সাদাত। 

ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের এই অধ্যাপককে গোপলগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক সাদাত চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ওই বছর ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি ও মলিক্যুলার বিভাগের অধ্যাপক হোসেন উদ্দিন শেখর।

রোববার জারি করা আরেক প্রজ্ঞাপনে তাকে উপচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে মূল পদে ফিরে যেতে বলা হয়েছে। 

আর/টি