আইইউবিতে জাতীয় শোক দিবস পালন
দিনটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মধ্যাহ্নভোজ এবং শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হয়।
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
বিশ্ববিদ্যালয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিনটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মধ্যাহ্নভোজ এবং শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হয়।
উপাচার্য তানভীর হাসানের নেতৃত্বে মঙ্গলবার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইইউবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা।
এসময় কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার এবং স্কুল অফ বিজনেস অ্যান্ড এন্ট্রিপ্রেনারশিপের ডিন অধ্যাপক মেহেরুন আহমেদ উপস্থিত ছিলেন।
বুধবার আইইউবি লাইব্রেরির বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মুহম্মদ আবু তাহের। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা।
উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসেন রাজু আলোচনায় অংশ নেন।
অনুষ্ঠানে 'বঙ্গবন্ধু’স বাংলাদেশ' শীর্ষক ইংরেজি রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এর আগে গত ১৩-১৪ অগাস্ট থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সহযোগিতায় আইইউবির মাল্টিপারপাস হলে দুই দিনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে ডিভিশন অফ স্টুডেন্ট অ্যাক্টিভিটিজ।
