১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীত ও গ্রীষ্মকালীন ছুটি কমল

অ্যাকাডেমিক কার্যক্রমের স্বার্থে ছুটি কমানোর কথা জানিয়েছে জনসংযোগ দপ্তর।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2024, 09:39 PM

Updated : 26 Aug 2026, 11:01 AM

অ্যাকাডেমিক কার্যক্রমের স্বার্থে চলতি বছরের শীতকালীন ও আগামী বছরের গ্রীষ্মকালীন ছুটি কমিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের পরিকল্পনায় চলতি বছরের শীতকালীন ছুটি আগামী ৮ থেকে ২২ ডিসেম্বর হলেও নতুন করে ৮ থেকে ১৯ ডিসেম্বর ছুটি নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে ২০২৫ সালের গ্রীষ্মকালীন ছুটির ঘোষণা ১ থেকে ২৬ জুন থাকলেও তা সংশোধন করে ১ থেকে ১২ জুন ছুটি নির্ধারণ করা হয়েছে।