২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ সাউথের ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুর রব

বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের জরুরি সভায় তাকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

নর্থ সাউথের ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুর রব
অধ্যাপক আব্দুর রব খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2024, 07:14 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ভারপ্রাপ্ত উপাচার্য হয়েছেন অধ্যাপক আব্দুর রব খান।

শুক্রবার জরুরি বোর্ড সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্র বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান বিভাগের সভাপতি আব্দুর রব কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। ট্রাস্টি বোর্ডের জরুরি সভায় তাকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।