২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৪ জানুয়ারি থেকে

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা থেকে। চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৪ জানুয়ারি থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর রোববার খুললে কলা ভবনের সামনে দলবেঁধে শিক্ষার্থীরা কেউ যাচ্ছেন ক্লাসে কেউ, আবার অনেকেই ক্লাস শেষে ফিরছেন। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 06:24 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ জানুয়ারি চারুকলা অনুষদ দিয়ে এই পরীক্ষা শুরু হবে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে ২৫ জানুয়ারি। 

বিজ্ঞান অনুষদেন পরীক্ষা হবে ১ ফেব্রুয়ারি। 

ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তার এক সপ্তাহ পর ৮ ফেব্রুয়ারি।

প্রতিটি পরীক্ষা চলবে সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত হবে।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা থেকে। চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা। 

ঢাকা বিশ্ববিদ্যায়ে থাকা ইনস্টিটিউট অব বিজনেস ইনস্টিটিউশন বা আইবিএর ভর্তি পরীক্ষা অবশ্য হবে তার আগের তিন ৩ জানুয়ারি।