২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের নতুন কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের নতুন কমিটি

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 06:32 PM

Updated : 06 Mar 2023, 12:53 PM

বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এক বৈঠকে সোমবার এ কমিটি গঠিত হয়। আগামী এক বছর তারা দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক হন যথাক্রমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফুর রহমান ও দৈনিক যোগাযোগ প্রতিদিনের পুলক চাকমা।

৯ সদস্যের কমিটিতে আরও রয়েছেন সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার মো. শাহরিয়ার হোসেন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের মাসুদ মুন্সি, কোষাধ্যক্ষ জয়কণ্ঠের শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক দুর্বার নিউজ টোয়েন্টিফোর ডটকমের মোফাজ্জল হোসেন এবং তথ্য ও পাঠাগার সম্পাদক দৈনিক ভোরের ডাকের নাসির উদ্দিন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন নিউজ কুমিল্লার বিল্লাল হোসেন ও নিউজ অব বাংলাদেশ ডটকমের মাসুদ আলম।

সভায় বিদায়ী সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক ই এম সাজিদ আলমসহ গত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।