২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী দানেশে উপাচার্য হলেন অধ্যাপক রুহুল

দিনাজপুরের হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মো. রুহুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

দিনাজপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের হাজী মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক মো. রুহুল আমিন। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক ড. বলরাম রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রপতি অধ্যাপক রুহুল আমিনকে উপাচার্য নিয়োগ দেওয়ার পর বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অধ্যাপক রুহুল বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাাস্ট্রয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। এর আগে তিনি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ছিলেন। অধ্যাপক রুহুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার দুপুরে ফ্যাক্স করে যোগদানপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।” গত ২ সেপ্টেম্বর এ বিশ্ববিদ্যালয়ের আগের উপচার্য অধ্যপক ড. আফজাল হোসেনের চুক্তির মেয়াদ শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৬২৩ ঘ.