২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর

এবার øাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৭ নভেম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 09:51 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার øাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৭ নভেম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কর্তৃপক্ষ। রোববার ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তবে তিনি আরো বলেন, অগাস্টের শেষ সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। উপাচার্য জানান, এ বারের পরীক্ষা পদ্ধতি আগের শিক্ষাবর্ষের মতোই শতকরা ৫০ ভাগ বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) এবং বাকি ৫০ ভাগ রচনামূলক মাধ্যমে হবে। তবে এবার প্রাথমিক আবেদনপত্রের যোগ্যতায় কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন তিনি। রুয়েটের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালটির ওয়েবসাইট www.ruet.ac.bd এ পাওয়া যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২৩ ঘ.