গাজীপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের এলএলবি প্রথম পর্বের পরীক্ষা আগামী ৬ এপ্রিল থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ৮টায় শুরু হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে ২ এপ্রিলের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লি¬ষ্ট শাখা থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৮ ঘ.
bdnews24