২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির খাতা মূল্যায়ন হয়নি ৬ মাসেও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ¯œাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার ২৭টি খাতার মূল্যায়ন ছয় মাসেও শেষ হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ¯œাতকোত্তর চূড়ান্ত পরীক্ষার ২৭টি খাতার মূল্যায়ন ছয় মাসেও শেষ হয়নি। গত বছরের ৮ জুলাই নাট্যকলা শাখার ২০০৯ সালের ¯œাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়। এ ব্যাপারে নাট্যকলা শাখার ওই পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল হালিম প্রামানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতোমধ্যে পরীক্ষাটির ফলাফল প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।” ফলাফল প্রকাশে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি কলা অনুষদের ডিন এবং নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহর সঙ্গে যোগাযোগ করতে বলেন। অধ্যাপক শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সিলেবাসে ভুলক্রমে শিক্ষকদের হাতে ৫ শতাংশ নম্বর যোগ করার ক্ষমতা দিয়ে একটি নিয়ম অন্তর্ভুক্ত থাকায় ফল প্রকাশে বিলম্ব হয়।” “গত ডিসেম্বরে ওই ভুল ডিন কমিটিতে সংশোধন করে একাডেমিক কাউন্সিলে প্রতিবেদন পাঠানো হয়েছে। অচিরেই ফল প্রকাশ করা হবে,” যোগ করেন অধ্যাপক শহীদুল্লাহ। রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রত্যেক বিভাগকে পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করতে হবে। শিক্ষক খাতা দেখার জন্য অনধিক এক মাস সময় পাবেন। কোন শিক্ষক নির্দিষ্ট সময়ে খাতা জমা না দিলে দৈনিক দশ টাকা করে তার পারিশ্রমিক কাটা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১২৫ ঘ.