চট্টগ্রাম, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বর্ষ øাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৬ নভেম্বর থেকে ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করা যাবে ৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবার পর্যন্ত।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পরীক্ষার সময়সূচি
২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অনুষদ (এ ইউনিট) এবং বেলা আড়াইটায় বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের (এফ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জীববিজ্ঞান অনুষদ (এইচ ১, এইচ ২, এইচ ৩ ইউনিট) ও দুপুর আড়াইটায় সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের (জি ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসায় শিক্ষা (সি ১ ইউনিট) এবং দুপুর আড়াইটায় ব্যবসায় প্রশাসন অনুষদে (উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও মানবিক শাখা) (সি ২, সি ৩ ইউনিট ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৯ নভেম্বর সাড়ে ১০টায় কলা ও মানববিদ্যা অনুুষদের (বি ১ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩০ নভেম্বর সাড়ে ১০টায় সমাজ বিজ্ঞান অনুষদ (ডি ১, ডি ২ ও ডি ৩ ইউনিট) ও দুপুর আড়াইটায় কলা ও মানববিদ্যা অনুষদের চারুকলা, নাট্যকলা, আরবী ও ইসলামিক স্টাডিজ এবং প্রাচ্যভাষার (বি ২, বি ৩, বি ৪, বি ৫ ইউনিট) পরীক্ষা এবং ১ ডিসেম্বর সাড়ে ১০টায় আইন অনুষদের (ই ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তির আবেদনে যা করতে হবে
এবার টেলিটকের নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে ঈট স্পেস এইচএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস এইচএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এইচএসসি পাসের সাল স্পেস এসএসসি শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর স্পেস এসএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস এসএসসি পাশের সাল স্পেস কাঙ্খিত ইউনিটের কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে।
কোটা থাকলে উপরিউক্ত তথ্যের পর কোটার কী ওয়ার্ড লিখে এসএমএস করতে হবে।
এসএমএস পাঠানোর পর সব তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি পিন নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে।
তখন CU স্পেস YES স্পেস পিন নম্বর স্পেস আবেদনকারীর মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা শেষ হওয়ার ৭ দিন পর পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তির আবেদন করা যাবে ৫ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।
ভর্তির আবেদনে যোগ্যতা
চবিতে ছয়টি অনুষদ ও তিনটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা আটটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। 'এ', 'জি' ও 'এইচ' ইউনিটে এসএসসি বা দাখিল এবং এইচএসসি বা আলিম অথবা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া ন্যুনতম মোট জিপিএ ৭ পয়েন্ট থাকতে হবে। তবে কোন পরীক্ষায় ৩ পয়েন্টর কম পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
অন্যদিকে 'সি' ইউনিটের জন্য শিক্ষার্থীদের চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ৭ দশমিক ৫০ পয়েন্ট এবং কোনো পরীক্ষাতেই ৩ দশমিক ৫০ এর নিচে থাকলে আবেদন করা যাবে না।
এছাড়াও 'বি' ও 'ডি' ইউনিটে জিপিএ ৬ পয়েন্ট, 'ই' ইউনিট জিপিএ ৬ দশমিক ৫০ পয়েন্ট এবং কোন পরীক্ষায় ৩ পয়েন্টের নিচে থাকলে আবেদন করা যাবে না।
এছাড়া 'এফ' ইউনিট জিপিএ-৭ পয়েন্ট এবং কোন পরীক্ষাতেই ৩ দশমিক ৫০ এর নিচে নয়।
প্রতিটি ইউনিটের পরীক্ষায় ১০০ নম্বরের ১০০ টি এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য সময় দেওয়া হবে ১ ঘণ্টা।
এবার প্রথমবারের মত প্রতি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর (নেগেটিভ মার্কিং) কাটা যাবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cu.ac.bd) এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এছাড়া যে কোন প্রয়োজনে হেল্প লাইনে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোবাইলে যোগাযোগ করতে পারবেন শিক্ষার্থীরা।
ফোন নম্বরগুলো হলো- এ ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৫, বি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৬, সি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৭, ডি ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৮, ই ইউনিট-০১৫৫৫৫৫৫১৩৯, এফ ইউনিট-০১৫৫৫৫৫৫১৪০, জি ইউনিট-০১৫৫৫৫৫৫১৪১ এবং এইচ ইউনিট-০১৫৫৫৫৫৫১৪২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/এএল/১৭২১ ঘ.
bdnews24