২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবি উপাচার্য পরিকল্পনা কমিশনে

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমএ সাত্তার মণ্ডলকে দুই বছরের জন্য পরিকল্পনা কমিশনের সদস্য পদে চুক্তিতে নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমএ সাত্তার মণ্ডলকে দুই বছরের জন্য পরিকল্পনা কমিশনের সদস্য পদে চুক্তিতে নিয়োগ করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই নিয়োগ দেওয়া হয়। তিনি কমিশনের কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বে থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআর/পিডি/১৮১০ ঘ.