২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিচয়পত্র ছাড়া প্রবেশ নয়

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ছাড়া শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ছাড়া শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ২২ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার বিশ^বিদ্যালয় খুলছে। এদিকে ৯ জুন রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আট সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে গত কয়েকদিন ক্যাম্পাসে মহড়া দেয় পদবঞ্চিতরা। এ প্রেক্ষিতে খোলার দিন সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কোনো ধরনের সংঘর্ষ এড়াতে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ পরিচয়পত্র ছাড়া শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ অহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কাজ করবে। ছয় মাস নেতৃত্বশূন্য থাকার পর সাইফুল ইসলাম আকন্দকে আহ্বায়ক ও নিজামউদ্দিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে ৯ জনু রাতে আট সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি। নতুন কমিটির দুই যুগ্ম আহ্বায়ক খন্দকার আরিফুজ্জামান ও ওমর ফারুক পদবঞ্চিতদের সঙ্গে যোগ দিয়ে পর দিন নতুন গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে টাঙানো ব্যানার ছিড়ে তাতে অগ্নিসংযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩১০ ঘ.