২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালুর দাবি

স্থগিত টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালুর দাবি জানিয়েছেন বেসরকারি কলেজ শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

গাজীপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থগিত টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালুর দাবি জানিয়েছেন বেসরকারি কলেজ শিক্ষকরা। মঙ্গলবার বিকালে গাজীপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এছাড়া তারা বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকুরি জাতীয়করণ এবং মাসিক বেতন-ভাতা প্রতিমাসের ৭ তারিখ দেওয়ারও দাবি জানান। জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমন্বয়কারী ড. এম এনায়েত হোসেন। এ সময় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট গাজীপুরের প্রধান সমন্বয়কারী মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) জেলা যুগ্ন-সম্পাদক মো. আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে এম এনায়েত হোসেন বলেন, বেসরকারি কলেজ ও মাদ্রাসার প্রভাষকদের টাইমস্কেল ও সিলেকশন গ্রেড গত বছরের আক্টোবর মাসে চালু হয়। এর দু'মাস পর আবার বন্ধ করা হয়। তিনি সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩২ ঘ.