২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন মঙ্গলবার

কলেজ অব টেক্সটাইল টেকনোলজিকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ অব টেক্সটাইল টেকনোলজিকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করবেন। সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, গত বছর ২২ সেপ্টেম্বর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আইন-২০১০ জাতীয় সংসদে গৃহীত হয় এবং ২২ ডিসেম্বর থেকে আইনটি কার্যকর হয়। ২০১০-২০১১ সেশনে এ বিশ্ববিদ্যালয়ে ৩টি অনুষদের ৬টি বিভাগে ২৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। মঙ্গলবার থেকে সকল পর্বের ক্লাশ শুরু হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর ও সাংসদ আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/২০৫৫ ঘ.