২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল বুধবার

ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল বুধবার প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল বুধবার প্রকাশ করা হবে। ফল পাওয়া যাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে (www.ntrca.gov.bd)। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়। এতে জানানো হয়, দুপুর তিনটায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফল ঘোষণা করবেন। গত ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত এ পরীক্ষায় দুই লাখ ত্রিশ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এলএন/এএল/১৮১৯ ঘ.