চট্টগ্রাম, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকালে আটক হওয়া ২৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৫৪ জনকে মঙ্গলবার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাকীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এ মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক শিক্ষার্থীদের মধ্যে যাচাই বাছাই শেষে দুটি মামলায় ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার বিকালে আদালতে হাজির করা হবে। বাকীদের ছেড়ে দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৪৪৫ ঘ.
bdnews24