সাভার, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষাঙ্গন থেকে নকলের আপদ বিদায় নিয়েছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, "নকলের দিন প্রায় শেষ হয়ে গেছে। স্বাভাবিক, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পরীক্ষা দেওয়া নিশ্চিত করা হয়েছে।"
বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিন সাভারের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, এবার সাত লাখ ৩৬ হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। অন্য বছরের তুলনায় এ সংখ্যা এক লাখ ৭৬ হাজার বেশি, যা প্রমাণ করে সরকার শিক্ষাঙ্গনে সফল।
বিদ্যুতের কারণে পরীক্ষাদের ভোগান্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, "বিদ্যুত বিভ্রাট বড় সমস্যা, তবুও পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ নিশ্চিত করার জন্য আমরা সংশ্লি
bdnews24