ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার সকালে অনুষ্ঠিত হবে।
নতুন এ সময়সূচিতে আগের আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে।
গত ২২ জানুয়ারি এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ঘটনা তদন্তে গঠিত কমিটি এখনও কাজই শুরু করেনি।
কমিটির প্রধান অ্যাডভোকেট মেজবাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি এ সংক্রান্ত কোনো চিঠি পাননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান জানান, এবার কোনভাবেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইইআর এ ২০০৯-১০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ১৬০টি আসনের জন্য মোট ৭ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২২৩০ঘ.
bdnews24