ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডযটকম)- প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল মঙ্গলবার প্রকাশ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটায় ফলাফল ঘোষণা করবেন। এরপর দুপুর ১২ টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করা হবে।
এ ফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফসিউল্লাহ জানান, মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী ফল ঘোষণা করবেন। এরপর মন্ত্রণালয় থেকে সারাদেশের ফল একযোগে প্রকাশ করা হবে।
২৩ নভেম্বর এ পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ২৯ নভেম্বর। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২১ লাখ ৫৭ হাজার ১৬৪ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় তিন লাখ ৩১ হাজার ১৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৯৫২ ঘ.
bdnews24