ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহার ছুটি শেষে কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল শুক্রবার সকালে খুলে দেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকে পূর্ব নির্ধারিত নিয়ম অনুসারে ক্লাসসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. গোলাম সাকলাইন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার থেকে ক্লাস এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পূর্ব নির্ধারিত নিয়মে শুরু হবে।
বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি আনোয়ার হোসাইন জানান, শুক্রবার সকাল ১০টায় প্রভোস্টদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।
ওদিকে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে সন্ধ্যাকালীন ট্রিপে কুষ্টিয়া-ঝিনাইদহ রুটে বিশ্ববিদ্যালয়ের বাস শুক্রবার থেকেই চালু থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক রেজোয়ানুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৫৫ ঘ.
bdnews24