২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসি-জেডিসি: গণিত, সামাজিক বিজ্ঞান পরীক্ষা

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) গণিত এবং জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) সামাজিক বিজ্ঞান পরীক্ষা সোমবার অনুষ্ঠিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 03:12 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) গণিত এবং জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) সামাজিক বিজ্ঞান পরীক্ষা সোমবার অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি থেকে 'উচ্ছেদের' প্রতিবাদে ১৪ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতালের কারণে ওই দিনের নির্ধারিত পরীক্ষাটি ২২ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড। ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, 'অনিবার্য কারণে' ১৪ নভেম্বরের পরীক্ষাটি স্থগিত করে তা ২২ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই দিন আন্তঃশিক্ষা বোর্ডের বৈঠকের পর আগের সময় অনুযায়ী (সকাল ১০টায়) ২২ নভেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমবারের মতো গত ৪ নভেম্বর থেকে সারাদেশে শুরু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। এতে ১৫ লাখ পাঁচ হাজার তিনশ ৯১ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম পরীক্ষার দিন এক লাখেরও বেশি অনুপস্থিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/কেএমএস/০৯১১ ঘ.