ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ শিক্ষাবর্ষে 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার।
ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (www.admission.univdhaka.edu) পরীক্ষার আসন বিন্যাস দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৬৫টি কেন্দ্রে সকাল ১০ থেকে বেলা ১১টা ৪৫মিনিট পর্যন্তএ পরীক্ষা চলবে।
এবারের ভর্তি পরীক্ষায় ৪১,৪৩৪ জন শিক্ষার্থী অংশ নেবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরীক্ষার হলে কোনো মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স রিসিভার নেওয়া যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৯২৭ ঘ.
bdnews24