২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 11:24 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার বিকালে এমবিবিএস কোর্সে ২০১০-১১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন। ফলাফল অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে ৬১টি মেডিকেল কলেজে গত শুক্রবার ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। এ বছরই প্রথম সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা এক প্রশ্নপত্রে নেওয়া হয়। দেশের মেডিকেল কলেজগুলোতে মোট ৫ হাজার ৭১০ আসনের জন্য এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪২ হাজারের বেশি। সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৩৬০ এবং ৪৩টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ৩৫০। সরকারি মেডিকেল কলেজের মধ্যে যশোর মেডিকেল কলেজে এবারই প্রথম ৫০টি আসনের শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএইচসি/জেএফ/এমআই/১৭২২ ঘ.