জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ চলছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছাত্রদলের সঙ্গে যোগ দেয় ছাত্রলীগের বিদ্রোহী একটি গ্র"প। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়। তবে আহতদের সবার পরিচয় এখনো জানা যায়নি।
সংঘর্ষের সময় ২০ থেকে ৩০ রাউন্ড গুলি ছোড়া হয়।
সকাল ১০টা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও আ ফ ম কামালউদ্দিন হলের মাঝামাঝি একটি জায়গায় অবস্থান নেয় ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীরা। উভয় পক্ষই সকাল থেকে লাঠি, হকিস্টিক নিয়ে অবস্থান করছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রদল ও ছাত্রলীগের বিদ্রেহী কর্মীরা হামলা করতে গেলে দুপুরে সংঘর্ষ বাঁধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জিএনএ/১৩৩৮ঘ.
bdnews24