২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থায়ও চবিতে তৎপর শিবির, নতুনদের ভেড়াতে ফাঁদ

জরুরি অবস্থার মধ্যেও জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের তৎপরতা থেমে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নিয়মিতভাবে সাংগঠনিক সভা করছে। পাশাপাশি নতুন ভর্তি হওয়াদের দলে ভেড়াতে আশ্রয় নিচ্ছে প্রতারণামূলক কৌশলের। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোরের চট্টগ্রাম প্রতিনিধি আল আমিন দেওয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

আল আমিন দেওয়ান, চবি প্রতিনিধি চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থার মধ্যেও জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের তৎপরতা থেমে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নিয়মিতভাবে সাংগঠনিক সভা করছে। পাশাপাশি নতুন ভর্তি হওয়াদের দলে ভেড়াতে আশ্রয় নিচ্ছে প্রতারণামূলক কৌশলের। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোরের চট্টগ্রাম প্রতিনিধি আল আমিন দেওয়ান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, হল ও কটেজগুলোতে শিবিরের বিভিন্ন পর্যায়ের সদস্য, সাথী এবং কর্মীদের 'ব্যক্তিগত রিপোর্ট' বইয়ের তথ্যে তাদের বিভিন্ন কার্যক্রম ও নতুনদের ফাঁদে ফেলার উদ্যোগের তথ্য মেলে। রিপোর্ট বইয়ে কর্মীদের লিপিবদ্ধ বিবরণী অনুযায়ী, প্রতিমাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছয়টি ছাত্র হলে শিবিরের ৫০টি ইউনিট কমিটি এবং ৩৫টি বিভাগের ১২০টি কমিটির শুধু কর্মীদের মাসিক সভাই হয় ১৭০টি। এছাড়া সাথী, সদস্য, কটেজ ও ক্যাম্পাস কমিটিসহ বিভিন্ন ক্যাটাগরির বহু সভা নিয়মিত অনুষ্ঠিত হয়েছে। শহীদ আব্দুর রব হলের শিবিরের একটি সাংগঠনিক ইউনিটের একজন সাথীর রিপোর্ট বইতে দেখা যায়, জানুয়ারির মাসিক পরিকল্পনায় তিনি একজন সদস্য, দুজন সাথী, দুজন কর্মী, দুজন সমর্থক, তিনজন বন্ধু ও একজন শুভাকাক্সক্ষীর সঙ্গে যোগাযোগ করার কথা উল্লেখ করেছেন। এছাড়া বিবিধ ছকে গ্র"প দাওয়াতী কাজ, দাওয়াতী চিঠি, অমুসলিম যোগাযোগ, বন্ধু সংগঠনের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ রয়েছে। রিপোর্ট বইতে ওই হলের তাদের সাংগঠনিক দায়িত্বশীলদের স্বাক্ষরও রয়েছে। কর্মীদের এরকম কয়েকটি বিবরণী দেখার পর বিষয়টি জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি আহম্মেদ শিহাবউল্লাহ জরুরি অবস্থার মধ্যে সভা করার বিষয়টি অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কোন কর্মকাণ্ড চালাচ্ছি না।" আড়ালে-আবডালে এরকম তৎপরতা চালানো সম্ভব বলে মনে করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ব্যাপারে শহীদ আব্দুর বর হলের প্রোভোস্ট অধ্যাপক মো. আব্দুল করিম বলেন, "আমাদের পক্ষে ছাত্রদের উপর সার্বক্ষণিক নজরদারি সম্ভব হয় না। জরুরি অবস্থার মধ্যে যদি কোন সংগঠন তাদের কার্যক্রম চালায় তবে আমরা শুধুমাত্র তাদের নিষেধ করতে পারি। কিন্তু কর্তৃপক্ষের অন্তরালে তারা অনায়াসেই এসব কাজ করতে পারে।" সাংগঠনিকভাবে শিবিরের বিভিন্ন পর্যায়ের প্রতিটি নেতা কর্মীর জন্য দৈনন্দিন কার্যক্রম ও পরিকল্পনা ব্যক্তিগত রিপোর্ট বইয়ে লিপিবদ্ধ করা বাধ্যতামূলক। ষাট পৃষ্ঠার গোপনীয় রিপোর্ট বইগুলোতে নবাগত শিক্ষার্থীদের লক্ষ্য করে বার্ষিক ও মাসিক পরিকল্পনাসহ প্রতিদিনের নানা কর্মপন্থার বিস্তারিত বিবরণ উল্লেখ আছে। সংগঠনটির বেশ কয়েকজন কর্মীর রিপোর্ট বই পর্যালোচনা করে দেখা গেছে, জরুরি অবস্থার মধ্যেও তারা প্রতিমাসে কমপক্ষে দুই শতাধিক সাংগঠনিক সভা করেছে। রির্পোট বইয়ের তথ্য অনুযায়ী এ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবিরের নেতা-কর্মীরা ছয় থেকে সাত হাজার শিক্ষার্থীকে সংগঠনে অর্ন্তভূক্ত করার পরিকল্পনা করেছে। এরই অংশ হিসাবে ইতিমধ্যে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে তারা হল ও বিভিন্ন কটেজগুলোতে আশ্রয় দিয়েছে। নবাগত সাধারণ শিক্ষার্থীদের অজান্তেই দলীয় কার্যক্রমের সঙ্গে জড়িত করতে কর্মীদের বিভিন্ন পরিকল্পনা ও লক্ষ্যের কথা রিপোর্ট বইগুলোতে ছাপানো রয়েছে। এছাড়া মাসিক সভাগুলোতে বিভিন্ন কৌশলের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের সংগঠনে যুক্ত করতে নেতারা সাথী ও কর্মীদের অলিখিত নির্দেশ দেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মী ও সাথীর সঙ্গে কথা বলে জানা গেছে। শিবিরের পরিকল্পনায় প্রথমে টার্গেটকৃত শিক্ষার্থীদের কাছে নিজের সাংগঠনিক পরিচয় গোপন রেখে ব্যক্তিগত খোঁজখবর নিয়ে ঘনিষ্ঠ হতে বলা হয়েছে। এরপর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে কাজে লাগাতে হবে তার ধর্মানুভুতিকে। ক্যাম্পাসে থাকার সমস্যা, টিউশনি জোগাড় করে দেওয়া, প্রথমদিকে আর্থিক সহায়তাসহ বিভিন্ন সমস্যায় এগিয়ে যাওয়ার জন্য শিবির কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। ওই পরিকল্পনায় নতুন শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধের আলোকে রচিত জামায়াতের বিভিন্ন নেতার লেখা বই নিয়মিত পড়তে দেওয়ার নির্দেশনা রয়েছে। এসব কাজের পাশাপাশি শুভাকাক্সক্ষী ও মেধাবী ছাত্রদের নিয়ে ক্যাম্পাসে শিবিরের পরিচিত নেতাকর্মীরা নিয়মিত ঘোরাফেরা করে থাকেন। এক পর্যায়ে নতুনরা সবার কাছে শিবির কর্মী বা সমর্থক হিসেবে চিহ্নিত হয়ে যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "ছাত্রাবাসগুলো আমার এখতিয়ারে নয়। তাই তাদের সভার বিষয়ে আমরা কিছু জানি না। আর শিক্ষার্থীদের ট্রাপে পড়ার বিষয়ে অভিযোগ ও প্রমাণ পেলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব।" শিক্ষার্থীদের ফাঁদে ফেলে সংগঠনে অর্ন্তভুক্ত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি শিহাবউল্লাহ বলেন, 'আমরা তাদের ইসলামের পথে দাওয়াত দিয়ে থাকি। তখন অনেকে জানে আমরা শিবিরের আবার অনেকে হয়ত জানে না।' এই ব্যাপারে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা শিবিরের নোংরা কৌশল। ফাঁদে ফেলে তারা সাধারণ শিক্ষার্থীদের নিজেদের সংগঠনে জড়িয়ে নেয়।" এভাবে একবার জড়িয়ে পড়লে তারা আর সাধারণ শিক্ষাজীবনে ফিরে যেতে পারে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, "নতুন ও দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরাই তাদের কৌশলের কাছে আটকা পড়ে। এজন্য শিক্ষার্থীসহ সকলকেই সচেতন থাকতে হবে।" শিবিরের এসব তৎপরতার বিষয়ে চবির ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল আহমেদ বিদুৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এভাবে প্রতিবছর দেড়/দুই হাজার শিক্ষার্থী তাদের ফাঁদে আটকে শিবির ক্যাডারে পরিণত হয়। প্রায়ই হলে থাকা নবাগত শিক্ষার্থীদের নিয়ে তারা জোরপূর্বক শোডাউন করে। শিক্ষার্থীদের এই ভয়াবহ প্রতারণা থেকে রক্ষা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই এগিয়ে আসতে হবে বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএসবি/এমএইচবি/১৯২৯ ঘ.