২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভর্তির নিয়মে ক্ষোভ: ঢাবি উপাচার্যের কার্যালয়ে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডব

ভর্তির নীতিতে ক্ষুদ্ধ মাদ্রাসা ছাত্ররা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। (সংশোধিত ও আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভর্তির নীতিতে ক্ষুদ্ধ মাদ্রাসা ছাত্ররা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। উচ্চ মাধ্যমিকে ২০০ নম্বরের বাংলা ও ইংরেজী পড়েনি এমন ছাত্ররা কয়েকটি বিভাগে ভর্তি হতে পারবেনা-এ নিয়মের প্রতিবাদ করে 'মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি' ও 'বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন পরিষদ' এর ব্যানারে বেশ কিছু শিক্ষার্থী উপাচার্য কার্যালয়ে ভাঙচুর চালায়। বাংলা, ইংরেজী, গণযোগাযোগ ও সাংবাদিকতা এ তিনটি বিভাগে আগেই চালু থাকার পর গত বছর থেকে স