২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ধর্মের নামে ভাস্কর্য ধ্বংসে কায়েমী স্বার্থ জড়িত'

শিল্প, সাহিত্য, সংস্কৃতি রক্ষায় মৌলবাদের বিরুদ্ধে এখনই আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন লেখক, শিল্পী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2008, 09:24 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প, সাহিত্য, সংস্কৃতি রক্ষায় মৌলবাদের বিরুদ্ধে এখনই আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন লেখক, শিল্পী, শিক্ষক ও শিক্ষার্থীরা। মৌলবাদীদের চাপে বিমানবন্দর চত্বর থেকে নির্মাণাধীন ভাস্কর্য সরিয়ে নেওয়ার প্রতিবাদে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে এ আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ভাস্কর্য ধ্বংসের সঙ্গে ধর্মের কোনও যোগাযোগ নেই। ধর্মের নামে স্বার্থ হাসিলে এক দল লোক এ কাজটি করছে। 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে ওই সমাবেশ থেকে বাউল ভাস্কর্য অপসারণের ঘটনায় সরকারের নতজানু অবস্থানের জন্য ক্ষোভ প্রকাশ করা হয়। 'প্রতিবাদে রুখে দাও, মৌলবাদী মূর্খতা', 'ভাস্কর্য ভাঙল যারা, মুক্তবুদ্ধি চর্চার শত্র" তারা', 'মৌলবাদকে লালনকারী সরকারকে ধিক্কার' লেখা পোস্টার নিয়ে সমাবেশে স্লোগান দেয় অংশগ্রহণকারীরা। স