চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুচলেকা নিয়ে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মন্টি বৈষ্ণবকে ছেড়ে দিয়েছে পুলিশ।
চবিতে ছাত্র বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার মন্টিকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ওয়াহিদুজ্জামান বুধবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২৫ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার মুচলেকা নিয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে মন্টি বৈষ্ণবকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে গত ২২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষ ও ভাংচুর হয়। ওই ঘটনায় অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে পুলিশ বাদি হয়ে হাটহাজারী থানায় একটি মামলা করে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর বহদ্দারহাটের স্বজন সুপার মার্কেটের পেছনের বাসা থেকে হাটহাজারী থানা পুলিশের একটি দল মন্টিকে গ্রেপ্তার করে।
মন্টি বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যভাষা (পালি ও সংস্কৃত) বিভাগের
bdnews24