জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)- ছাত্রলীগের দুই গ্র"পের নেতাকর্মীদের মধ্যে শনিবার সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি হলের প্রাধ্যক্ষের কক্ষসহ বেশ কয়েকটি কক্ষ ভাংচুর হয়।
প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, শনিবার রাতে ক্যাফেটেরিয়া এলাকায় ৩০ তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের সময় কামালউদ্দিন হলের ছাত্র ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্র"পের কর্মী জাকারিয়াসহ কয়েকজন যুগ্ম সাধারণ সম্পাদক গ্র"্রপের কর্মী ও শহীদ সালাম বরকত হলের ছাত্র রেজাকে মারধর করে।
এ ঘটনার জের ধরে সাধারণ সম্পাদক গ্র"পের কর্মীরা জাকারিয়াকে খুঁজতে কামালউদ্দিন হলে যায়। এদিকে কামাল উদ্দিন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা ওই খবর শুনে সালাম বরকত হলে এসে যুগ্ম সম্পাদক গ্র"পের কর্মীদের না পেয়ে হল প্রাধ্যক্ষের কক্ষ ও অতিথিকক্ষসহ চারটি কক্ষ ভাংচুর করে। এ ভাংচুরের পর সালাম বরকত হলের নেতাকর্মীরা জড়ো পুনরায় কামালউদ্দিন হলে গিয়ে হল প্রাধ্যক্ষের কক্ষসহ পাঁচটি কক্ষে ভাংচুর চালায়।
ভাংচুরের ঘটনা স্বীকার করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কামরুল আহসান বলেন," এর সঙ্গে জড়িতদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।"
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি বলেন, "জুনিয়র কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।"
তবে যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ঘটনার দায় সাধারণ সম্পাদক সমর্থক কর্মীদের ওপর চাপিয়ে বলেন, "তারা (সাধারণ সম্পাদক সমর্থক কর্মীরা) সহনশীল আচরণ না করায় ওই ঘটনা ঘটেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২২ ঘ.
bdnews24