২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিস্টার পদ্ধতির নীতিমালা প্রণয়নে কর্মশালা করবেন ঢাবি শিক্ষকরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদে ২০০৭--০৮ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতির নীতিমালা প্রণয়নের জন্য অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষকদের একটি কর্মশালা আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2007, 06:36 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

সিলেটের জাকারিয়া সিটি রিসোর্টে ‘রিট্রিট ২০০৭’ নামে এই কর্মশালা আগামী ২৫ ও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানান, এই কর্মশালা থেকে সবার মতামতের ভিত্তিতে একটি নীতিমালা করা হবে।  

তিনি আরো জানান, ২০০৫--০৬ শিক্ষাবর্ষ থেকেই জীববিজ্ঞান অনুষদে গ্রেডিং সিস্টেম চালু করা হয়েছে। পজিটিভ মার্কিং এর ব্যাপারে শিক্ষকদের মনোজগত গড়ে তোলা, গতানুগতিক ধারা থেকে বের হয়ে মেধা যাচাইয়ের জন্য প্রশ্নপত্রের ধরন পরিবর্তন এবং সেমিস্টার ব্যবস্থার সঙ্গে প্রয়োজনীয় সিলেবাস প্রণয়নের জন্য এ কর্মশালা আয়োজন করা হয়েছে।

বিভিন্ন বিভাগের মোট ৮৪ জন শিক্ষক এতে অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন বলে তিনি জানান।