ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরম বিক্রি কাল থেকে শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিক্রি শুরু রোববার থেকে। তা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে ১৩ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে ।
এ বছর মোট ৭টি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। প্রতি ইউনিটের ভর্তি ফরমের মূল্য নির্ধারন করা হয়েছে ২৫০ টাকা। আবেদন ফরম সংগ্রহ করা যাবে পাওয়া যাবে অগ্রণী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া থানাপাড়া শাখা এবং ঝিনাইদহ সদর শাখায়।
এছাড়া আগামী ২৫ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ঈদুল আযহা ও শীতকালীন ছুটি থাকবে বিশ্ববিদ্যালয়। এ সময়ের মধ্যে কোন আবেদন পত্র জমা নেওয়া হবে না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুত্র জানিয়েছে।
