২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইইউবিতে টেবিল টেনিস প্রতিযোগিতা

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2019, 10:14 PM

Updated : 18 Aug 2022, 05:00 PM

সোমবার রাজধানীর বসুন্ধরায় আইইউবিতে চার দিন ব্যাপী এই আয়োজনে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগীতায় স্কুল বিভাগ থেকে ঢাকার  এবেনজার ইন্টারন্যাশনাল স্কুল চ্যাম্পিয়ন এবং কলেজ বিভাগে ডিপিএসএসটিএস চ্যাম্পিয়ন হয়।

স্কুল পর্যায়ে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয় এবেনজার ইন্টারন্যাশনালের এরিন রেইন এবং ছেলেদের এককে লালবাগ গভ. মডেল স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ জুনায়দে। কলেজ পর্যায়ের ডিপিএসএসটিএস’র আয়েশা আশরাফ এবং হাসিবুর রহমান বিজয়ী হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ৫ হাজার এবং রানার্সআপ দলকে ৪ হাজার টাকার পাশাপাশি একটি করে ট্রফি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট হেদায়তুল্লাহ আল মামুন। আইইউবির বোর্ড অব ট্রাস্টির সাবেক চেয়ারম্যান ট্রাস্টি রাশেদ আহমেদ চৌধুরী, উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান উপস্থিত ছিলেন।