ঢাবি ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা শনিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষার্থী ভর্তির জন্য ‘চ’ ইউনিটের অধীনে সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা হবে শনিবার।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপিতে জানিয়েছে, শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হবে।
.
চারুকলা অনুষদসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১২৩টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। আসন বিন্যাস জানা যাবে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে।
মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক যন্ত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। অসুদাপায় ঠেকাতে পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে ভ্রাম্যমাণ আদালত।
এই ইউনিটের ‘অঙ্কন’ পরীক্ষা হবে আগামী ১ অক্টোবর।
