২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে প্রতি আসনে লড়বে ২৯ ভর্তিচ্ছু

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান)  প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৯ ভর্তিচ্ছু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 11:14 AM

Updated : 22 Aug 2022, 01:43 PM

শনিবার প্রথম প্রহরে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শেষ হয়।বিশ্ববিদ্যালয়ের দুইটি ইউনিটে এক হাজার ৪৩০ আসনে ভর্তির জন্য ৪১ হাজার ২৮৫ ভর্তিচ্ছু আবেদন করেছে বলে ভর্তি কমিটির সভাপতি নারায়ণ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ২৯ জন শিক্ষার্থী লড়বে।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬০০ আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৭ এবং ‘বি’ ইউনিটে ৮৩০ আসনের বিপরীতে ২৫ হাজার ৩১৮ জন আবেদন করেছে বলে জানান তিনি।

আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‌‘এ’ ইউনিটের এবং বেলা আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।