২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ক্যাম্পাস থেকে আটক যুবক কারাগারে 

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 10:00 PM

Updated : 22 Aug 2022, 01:10 PM

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সামনে থেকে ঝন্টু (৩২) নামের ওই যুবককে আটক করা হয় বলে ইবি থানার ওসি শফিকুল ইসলাম জানান।

তিনি জানান, ঝন্টুর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মামলা না থাকায় ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানান, বহিরাগত ঝন্টুর বিরুদ্ধে বিভিন্ন সময় ক্যাম্পাস অস্থিতিশীল করাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

প্রক্টর অধ্যাপক ড. লোকমান হাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে বহিরাগতদের সঙ্গে আপসের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।