২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান সংখ্যা প্রকাশ করবে ‘কাগজের কম্পাস’

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লেখা ও কন্টেন্ট জমা দেওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 11:07 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

ক্যাম্পাসভিত্তিক জার্নাল ‘কাগজের কম্পাস’এর জুলাই গণঅভ্যুত্থান সংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছে প্রগতির পরিব্রাজক দল (প্রপদ)।

এ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে স্মৃতিকথা, অনুগল্প, কবিতা, চিত্রকলা, ফটোগ্রাফি ও প্রবন্ধ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বুধবার প্রপদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহীরা তাদের লেখা ও অন্যান্য কন্টেন্ট সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে প্রপদের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে পারবেন। এছাড়া লেখা আহ্বানের পোস্টারে থাকা কিউআর কোড স্ক্যান করে লেখা ও কন্টেন্ট জমা দেওয়া যাবে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লেখা ও কন্টেন্ট জমা দেওয়া যাবে।

প্রপদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক তায়্যিব হোসাইন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সংগ্রামের স্মৃতিগুলো মলাটবদ্ধ করতেই ‘কাগজের কম্পাস’ এর বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।