১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাবিতে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করতে ‘সত্যানুসন্ধান কমিটি’

কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঢাবিতে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করতে ‘সত্যানুসন্ধান কমিটি’
গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষের পর কোটাবিরোধী আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2024, 12:25 PM

Updated : 26 Aug 2026, 10:34 AM

কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলনে গত ১৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংস ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নিতে চার সদস্যের ‘সত্যানুসন্ধান’ কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার এই কমিটি গঠন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক চিঠি থেকে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মুহাম্মদ একরামুল হককে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হিসেবে আছেন ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) শেখ আইয়ূব আলী।

এছাড়া ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাদিয়া নেওয়াজ রিমি ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া সদস্য হিসেবে এ কমিটিতে আছেন। 

কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।