১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনএসইউতে ‘ঢাকা-চায়না ডে’ চলচ্চিত্র উৎসব

প্রথম দিন সকাল ১১টা থেকে দেখানো হয় চীনের সিনেমা ‘দ্য ট্রুথ ওয়ান’; বিকাল ৩টা থেকে শুরু হয় ‘উৎসব’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 11:32 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) শুরু হয়েছে ‘ঢাকা-চায়না ডে ২০২৫’ চলচ্চিত্র উৎসব। 

মঙ্গলবার নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং বাংলাদেশের চীনের দূতাবাসের যৌথ উদ্যোগে এ উৎসব উদ্বোধন করা হয়। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী দিনে দুটি চলচ্চিত্র দেখানো হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল মিলনায়তনে দেখানো হয় চীনের চলচ্চিত্র ‘দ্য ট্রুথ ওয়ান’।

চলচ্চিত্রটির পরিচালক মি. ঝোউ ওয়েনউবেই ভার্চুয়ালি যুক্ত হয়ে চলচ্চিত্রটির অনুপ্রেরণা এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন।

বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেখানো হয় ‘উৎসব’। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক তানিম নূর, অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী সাদিয়া আয়মান ও অপি করিম। তারা দর্শকদের সঙ্গে মতবিনিময়ও করেন। 

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ‘উৎসব’ চলচ্চিত্রের কলাকুশলীদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময় হিসেবে প্রশংসা করেন। 

তিনি বলেন, প্রদর্শনীটি বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার এক উদযাপন, যার অংশ হিসেবে ‘ঢাকা-চায়না ডে’ চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছে। 

এ চলচ্চিত্র উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত।