১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

কিউ-এস র‌্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি

এই র‌্যাংঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ ১৪০১ থেকে ১৫০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে বিইউবিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2025, 02:16 AM

Updated : 26 Aug 2026, 02:36 PM

কিউ-এস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি-বিইউবিটি। 

বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইউবিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের এই র‌্যাংঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ ১৪০১ থেকে ১৫০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে বিইউবিটি। আর দক্ষিণ এশিয়ার মধ্যে ৪৫৪তম স্থান অর্জন করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্জন বিইউবিটির “ধারাবাহিক একাডেমিক ও গবেষণায় উৎকর্ষতা এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে প্রতিশ্রুতির প্রতিফলন।”

বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী বলেন, “এই অর্জন আমাদের বিশ্বমানের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে অনুপ্রাণিত করবে।”

বিইউবিটি কর্তৃপক্ষ এ অর্জনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, “সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে।

“এই সাফল্যের মাধ্যমে বিইউবিটি আবারও প্রমাণ করল যে, এটি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ধাপে ধাপে বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণার পথে অগ্রসর হচ্ছে।”